চাকরিতে আবেদনের সঙ্গে ফি না নিতে ব্যাংকগুলোকে পরামর্শ

ব্যাংকের চাকরির আবেদনের সঙ্গে কোনো প্রকার ফি না নিতে দেশে কার্যরত সব তফসিলি ব্যাংকগুলোকে পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে কেন্দ্রীয় ব্যাংক স্কুলের ছাত্রছাত্রীদের সঞ্চয়ে উৎসাহ জোগাতে ব্যাংকগুলোকে স্কুল ব্যাংকিং চালু করারও পরামর্শ দিয়েছে।
বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে গতকাল মঙ্গলবার দেশের সব তফসিলি ব্যাংকের শীর্ষস্থানীয় নির্বাহীদের কাছে পাঠানো পৃথক দুটি সার্কুলারে এ পরামর্শ দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংক বলেছে, চাকরির আবেদনের সময় পে-অর্ডার বা ব্যাংক ড্রাফটের মাধ্যমে ফি দেওয়া একজন বেকার যুবকের জন্য অত্যন্ত কষ্টসাধ্য।…

[Read More]

—–
Source: প্রথম আলো RSS


 

Comments are closed. Please check back later.

 
 
 
1