ভয়ে পালাল পাখিগুলো

পাখির কিচিরমিচিরে ঘুম ভাঙত রাজবাড়ীর গোয়ালন্দ রেলওয়ে স্টেশন বাজার এলাকার বাসিন্দাদের। ছোট-বড় মিলিয়ে কয়েকটি গাছে বাসা বেঁধেছিল কয়েক হাজার চড়ুই ও বাবুই পাখি। কদিন ধরে সেই কিচিরমিচির শোনা যায় না আর। এলাকাবাসীর রোজকার অভ্যস্ততায় ছেদ পড়ে।
খোঁজ নিয়ে জানা যায়, কয়েকজন বখাটে বনভোজন করার নামে গত সপ্তাহে শনিবার গভীর রাতে গাছে মশারি জাল পেতে রাখে। তাতে ধরা পড়ে কয়েক শ পাখি। পাখিগুলো জবাই করে ভূরিভোজ করে তারা। এতে গোয়ালন্দের সচেতন বাসিন্দাদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে। এমনকি সামাজিক একটি সংগঠনের পক্ষ থেকে অভিযুক্ত ব্যক্তিদের শাস্তি দাবি করে দেয়ালে দেয়ালে পোস্টার…

[Read More]

—–
Source: প্রথম আলো RSS


 

Comments are closed. Please check back later.

 
 
 
1