ছোট জিরিয়া

নদী-খাল-মোহনা-দ্বীপ ও বিল-হাওরের নরম মাটি এদের প্রিয় চারণক্ষেত্র। ঝাঁকে চলে। বুদ্ধিমান পাখি ছোট জিরিয়া। দারুণ চতুরও।
পিলপিল পায়ে হাঁটতে পারে অতি দ্রুতবেগে। প্রয়োজনে মুহূর্তেই মাটিতে বসে লুকিয়ে পড়তে জানে। বাসা করে চারণক্ষেত্র বা আশপাশের বালুমাটিতে কিংবা হালকা ছোট ঘাসের মধ্যে। অবশ্য, বাসা বলতে যা বোঝায়, ঠিক তা এরা করে না। একটু খোঁদলমতো জায়গায় চারটি ডিম পাড়ে। রং মেটে, বালু বা পাথরের মতো।
মেয়ে-পুরুষ দুজনে মিলেই পালা করে ডিমে তা দেয়। ডিমের আশপাশে শত্রু এলে পাখা ঝাপটে ও গলা ফুলিয়ে তেড়ে যায়। গলায় শব্দও তোলে। পাখি পুঁচকে। কিন্তু সাহস বুকভরা। ডিম বা ছানার লোভে শত্রু…

[Read More]

—–
Source: প্রথম আলো RSS


 

Comments are closed. Please check back later.

 
 
 
1