র‌্যাব ও পুলিশের পর সেনাবাহিনীর মামলা

রূপগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ ও র‌্যাবের পর এবার মামলা করেছে সেনাবাহিনী। ঘটনার ছয় দিন পর গত বৃহস্পতিবার রাত সাড়ে ১২টায় ঢাকা সেনানিবাসের ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ইউনিট-৩৪-এর ওয়ারেন্ট অফিসার আমিনুর রহমান বাদী হয়ে এ মামলা করেন।
মামলার এজাহারে ওই ঘটনায় উচ্ছৃঙ্খল জনতাকে ছত্রভঙ্গ করতে সেনাবাহিনী দুই দফা গুলিবর্ষণ করেছে বলে উল্লেখ করা হয়। এ ছাড়া জমি কেনার জন্য বসানো ক্যাম্পগুলোকে অস্থায়ী প্রশিক্ষণ ক্যাম্প হিসেবে উল্লেখ করা হয়।
রূপগঞ্জের বাসিন্দারা জানান, একটি ঘটনা নিয়ে এভাবে র‌্যাব-পুলিশ-সেনাবাহিনীর একের পর এক মামলায় এলাকায় নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সেনা…

[Read More]

—–
Source: প্রথম আলো RSS


 

Comments are closed. Please check back later.

 
 
 
1