কাজ শুরুই হয়নি, ১৬৫ কোটি টাকা তুলে নিয়েছে ঠিকাদাররা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেন করতে ১০ মাস আগে চুক্তি হলেও এখনো কাজই শুরু হয়নি। এরই মধ্যে তিন ঠিকাদারি প্রতিষ্ঠান অগ্রিম হিসেবে সরকারের কাছ থেকে ১৬৫ কোটি টাকা তুলে নিয়েছে। প্রতিষ্ঠান তিনটি হচ্ছে চীনের সিনো হাইড্রো করপোরেশন, বাংলাদেশি রেজা কনস্ট্রাকশন ও আল আমিন-তাহের ব্রাদার্স (যৌথ)।
এক হাজার ৬৫০ কোটি টাকার এই প্রকল্পের দরপত্রের জন্য এসব প্রতিষ্ঠানকে নিয়োগ করে সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ)। কাজ শুরু করতে না পারলেও মোট টাকার ১০ শতাংশ তারা অগ্রিম হিসেবে নিয়েছে।
ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো বলছে, প্রকল্পের পরামর্শক প্রতিষ্ঠান নিয়ে জটিলতা তৈরি হওয়ায় কাজ শুরু করতে দেরি…

[Read More]

—–
Source: প্রথম আলো RSS


 

Comments are closed. Please check back later.

 
 
 
1