আইনশৃঙ্খলা রক্ষার নামে লাখ লাখ টাকা চাঁদার আয়োজন?

নিরাপত্তা দেওয়ার কথা বলে এলাকার প্রতিটি বাড়ি ও ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে মাসে ৩০০ থেকে সর্বোচ্চ দুই হাজার টাকা পর্যন্ত চাঁদা চেয়েছে মোহাম্মদপুরের হুমায়ুন রোডের একটি সংগঠন। এলাকাবাসী বলছেন, তাঁদের এলাকার নিরাপত্তা পরিস্থিতি তুলনামূলকভাবে ভালো এবং পাশেই র‌্যাব-পুলিশের ক্যাম্প থাকায় বাড়তি ব্যবস্থার দরকার নেই।
‘হুমায়ুন রোড কল্যাণ সমিতি’ নামে অতি সম্প্রতি গঠিত ওই সংগঠনের সঙ্গে যুক্ত নেতা ও সদস্যদের বিরুদ্ধেই অতীতে চাঁদাবাজিতে যুক্ত থাকার অভিযোগ উঠেছিল। এলাকাবাসী বলছেন, নিরাপত্তার নামে যে উচ্চ হারে টাকা চাওয়া হয়েছে, তা-ও আসলে চাঁদাবাজিরই নামান্তর।…

[Read More]

—–
Source: প্রথম আলো RSS


 

Comments are closed. Please check back later.

 
 
 
1