হিমালি ভাম

গন্ধগোকুল (civet) সম্প্রদায়ের পাঁচটি প্রজাতি বাংলাদেশে পাওয়া যায়। এদের মধ্যে বাগডাশ, খাটাশ, ভামের নাম বাংলা ভাষায় প্রতিষ্ঠিত। কিন্তু Himalayan palm civet ও Binturong সম্বন্ধে আমাদের জানাশোনা অত্যন্ত সীমিত। এদের গ্রহণযোগ্য বাংলা নামও নেই। বিন্টুরংয়ের বাংলা নাম দেওয়া হয়েছে ভালুক-বিড়াল। অথচ প্রাণীটি ভালুকও নয়, বিড়ালজাতীয়ও নয়। হিমালয়ান পাম সিভেটেরও (Paguma larvata) বাংলা নাম পাওয়া যায় না। আপাতত হিমালি ভাম নামে ডাকা যেতে পারে।
সাধারণ ভামের চেয়ে হিমালি ভাম একটু বড় সুদর্শন প্রাণী। আকৃতি সাধারণ ভামের মতো। নাক থেকে শরীরের দৈর্ঘ্য ৬০ সেন্টিমিটার, লেজও ৬০ সেন্টিমিটার। ওজন চার থেকে সাড়ে পাঁচ কেজি।…

[Read More]

—–
Source: প্রথম আলো RSS


 

Comments are closed. Please check back later.

 
 
 
1