প্রেসিডেন্ট বারাক ওবামা কৌতুক শিল্পী জন স্টুয়ার্ট এর টেলিভিশন আনুষ্ঠানে অংশ নেন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা, আসন্ন্ মধ্য মেয়াদী নির্বাচনের প্রচার অভিযানের লক্ষ্যে কৌতুক শিল্পী জন স্টুয়ার্ট এর টেলিভিশন আনুষ্ঠান ডেইলি শো তে অংশ নেন।

জন স্টুয়ার্ট প্রেসিডেন্টের সাক্ষ্যাত্কার নেন এবং বুধবার যুক্তরাষ্ট্রের টেলিভিশনে তা প্রচারিত হয়।

গুরুত্বপূর্ণ কংগ্রেসীয় নির্বাচন অনুষ্ঠানের এক সপ্তাহেরও কম সময় বাকি। এই প্রথম কোন ক্ষমতাসীন প্রেসিডেন্ট কোন ব্যঙ্গাত্নক সংবাদ অনুষ্ঠানে অংশ নিলেন। ঠিস্টার ওবামা তার কর্মসূচীর পক্ষে বক্তব্য রাখেন।তিনি লোকজনকে আগামী মঙ্গলবার ভোট দেওয়ার জন্য আবেদন জানান।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন তরুন ভোটারদের উত্সাহ দেওয়ার জন্য তিনি ওই অনুষ্ঠানে অতিথি হন।

জন স্টুয়ার্ট এবং স্টিভেন কোলবেয়ার শনিবার ওয়াশিংটনে এক সম্মেলন করবেন। ওই দুই সম্মেলনের নাম হচ্ছে যথাক্রমে “Rally to Restore Sanity.” এবং “March to Keep Fear Alive”।

অগাস্ট মাসে রক্ষনশীল ভাষ্যকার Glenn Beck  ওয়াশিংটনে “Restoring Honor”  শীর্ষক এক সম্মেলন করেন।  একই দিনে নাগরিক অধিকার আন্দলনের নেতা Reverend Al Sharpton “Reclaim the Dream” শীর্ষক এক সম্মেলন করেন।

[Read More]

—–
Source: VOA News: War and Conflict


 

Comments are closed. Please check back later.

 
 
 
1