ড: দেবাশিষ মৃধা মিশিগান সেনেটে আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন

ড: দেবাশিষ মৃধা, মিশিগান রাজ্যের আইন পরিষদের, উচ্চ সভা, সেনেটের একটি আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বাংলাদেশী আমেরিকান ড: মৃধা, পেশাগত জীবনে একজন নিউরোলজিস্ট। কিন্তু তিনি মনে করেন একজন রাজনীতিক হিসেবে তিনি জনগনের জন্য অনেক বেশি কাজ করতে পারবেন। ড: মৃধা ভয়েস অফ আমেরিকার সঙ্গে এক সাক্ষাত্কারে বলেন তিনি অনুপ্রাণিত হয়েছেন রাজনীতিতে যোগ দেওযার ব্যাপারে, “মানুষকে সাহায্য করার জন্য, তাদের পাশে গিয়ে দাড়ানোর জন্য, তাদের সহানুভূতি দেখানোর জন্য এবং তাদের অবস্থা উন্নত করার জন্য”।

মিশিগান রাজ্যের অর্থনৈতিক পরিস্থিতির খুবই অবনতি ঘটেছে। ড: দেবাশিষ মৃধা বলেন মিশিগানের অর্থনৈতিক পরিস্থিতি উন্নত করার জন্য তিনি কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে পদক্ষেপ নেবেন।

ড: মৃধা বলেন বাংলাদেশী আমেরিকানরা এখন যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতিতে অনেক বেশি সক্রিয়। তিনি বলেন মিশিগানে, বাংলাদেশী আমিরিকানরা যে রাজনীতিতে সক্রিয় তার জন্য “বাংলাদেশী আমেরিকান পাবলিক অ্যাফেয়ার্স কমিটি” সহ অন্যান্য কয়েকটি সংগঠনের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে।

ড: দেবাশিষ মৃধা একজন ডেমোক্রাট এবং তার রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী হচ্ছেন মিশিগান রাজ্য সেনেটর রজার কান।

 

[Read More]

—–
Source: VOA News: War and Conflict


 

Comments are closed. Please check back later.

 
 
 
1