সরকারি ১৬ পাটকল পাচ্ছে ৫০০ কোটি টাকা

পাট খাতের জন্য ৫০০ কোটি টাকার তহবিল চূড়ান্ত করেছে বাংলাদেশ ব্যাংক। গতকাল বুধবার চারটি রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকের সঙ্গে অনুষ্ঠিত এক সভায় এই তহবিল বিতরণের প্রক্রিয়া চূড়ান্ত করা হয়েছে।
সভার সিদ্ধান্ত অনুযায়ী, সরকারি ১৬টি পাটকলকে ৯ শতাংশ সুদে চাহিদা অনুযায়ী এই তহবিল থেকে অর্থ দেওয়া হবে। আগামী দুই সপ্তাহের মধ্যে সরকারি পাটকলগুলো এই তহবিল থেকে অর্থ চাইতে পারবে।
জানা গেছে, ৫০০ কোটি টাকা পুনরর্থায়ন তহবিল হিসেবে ব্যবহূত হবে। রাষ্ট্রীয় মালিকানাধীন চারটি ব্যাংকের মাধ্যমে এই টাকা দেওয়া হবে। গত এপ্রিল মাসে তহবিলটি অনুমোদন পেলেও অর্থ ছাড়ের প্রক্রিয়া চূড়ান্ত হলো…

[Read More]

—–
Source: প্রথম আলো RSS


 

Comments are closed. Please check back later.

 
 
 
1