বিমানে অচলাবস্থা, বিপর্যস্ত ফ্লাইটসূচি

বৈমানিকদের কর্মবিরতিতে বিমান বাংলাদেশ এয়ারলাইনস অচলাবস্থার মুখে পড়েছে। বিপর্যস্ত হয়ে পড়েছে বিমানের ফ্লাইটসূচি।
উদ্ভূত পরিস্থিতিতে গতকাল বুধবার সন্ধ্যায় বিমান পরিচালনা পর্ষদের জরুরি বৈঠক হয়। বৈঠক শেষে পর্ষদের সদস্য ও বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের সচিব শফিক আলম মেহেদী প্রথম আলোকে বলেন, ‘যেসব পাইলট কর্মসূচি পালন করছেন, তাঁদের স্বাভাবিক কর্মস্থলে যোগ দিতে ৪৮ ঘণ্টার সময় বেঁধে দেওয়া হয়েছে। এর মধ্যে যোগ না দিলে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আন্তর্জাতিক গন্তব্যের ফ্লাইট পরিচালনায় কিছু সমস্যা হলেও হজ…

[Read More]

—–
Source: প্রথম আলো RSS


 

Comments are closed. Please check back later.

 
 
 
1