বখাটেরা এবার নিল মায়ের প্রাণ

মেয়েকে উত্ত্যক্ত করার (ইভ টিজিং) প্রতিকার চাওয়ায় এবার এক মায়ের প্রাণ কেড়ে নিল বখাটেরা। তাঁর নাম চাঁপা রানী ভৌমিক (৪৮)। রাস্তায় মোটরসাইকেল চাপা দিয়ে হত্যা করা হয় তাঁকে। ফরিদপুরের মধুখালী উপজেলার পশ্চিম গাড়াখোলাতে গত মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে। বখাটেদের মোটরসাইকেলের চাপায় নাটোরের লোকমানপুর কলেজের শিক্ষক মিজানুর রহমানের মৃত্যু নিয়ে দেশজুড়ে যখন প্রতিবাদ-মানববন্ধন চলছিল, তার মধ্যেই মধুখালীতে একই রকম নৃশংস ঘটনা ঘটল।
হত্যাকাণ্ডের প্রতিবাদে ও বখাটে দেবাশীষ সাহা ওরফে রনিকে (২২) গ্রেপ্তারের দাবিতে গতকাল বুধবার উত্তাল ছিল মধুখালী। গতকাল উপজেলার বিভিন্ন…

[Read More]

—–
Source: প্রথম আলো RSS


 

Comments are closed. Please check back later.

 
 
 
1