‘এগোও, আর একটু পা চালিয়ে ভাই’

একদিন এক প্রাকৃতিক ঝড় এল। স্মরণকালের ভয়াবহ ঝড়। লন্ডভন্ড হয়ে গেল সুন্দরবনসহ বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলের ৩০টি জেলা। একদিনে সব হয়ে উঠল অচেনা। ঘরবাড়ি উড়ে গেছে। অসংখ্য মানুষের প্রাণহানি ঘটেছে। স্বজন ও সম্বল হারিয়ে মানুষের চোখে ভাষা নেই, খাবার নেই, মাথার ওপর ছাদ নেই, মাঠে শস্য নেই। মরে গেছে হালের বলদ, দুধেল গাই—সব রিক্ত, শূন্য। মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হলো সুন্দরবন। সেই ঝড় হলো সিডর। ঘটনা দ্রুতবেগে প্রচার পেল টিভিতে, সংবাদপত্রের পাতায়। এ ঘটনা ১৫ নভেম্বর ২০০৭-এর।
মানুষ কিন্তু থেমে থাকে না। যুদ্ধ ও বিপর্যয় যা-ই ঘটুক না কেন, শেষ পর্যন্ত তার দৃষ্টি ভবিষ্যতের দিকে।…

[Read More]

—–
Source: প্রথম আলো RSS


 

Comments are closed. Please check back later.

 
 
 
1