রূপগঞ্জে আতঙ্ক, একজনের মৃত্যু

গুলিবিদ্ধ মোস্তফা জামালের মৃত্যুর খবর শুনে নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্বজনদের আহাজারি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পরিস্থিতি গতকাল শান্ত থাকলেও সম্ভাব্য ধরপাকড় ও হয়রানির ভয়ে গ্রামবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। সেনা আবাসন প্রকল্পের (আর্মি হাউজিং স্কিম) জমি কেনা নিয়ে শনিবার গ্রামবাসীর সঙ্গে সেনা, র‌্যাব ও পুলিশের সংঘর্ষে আহত ব্যক্তিদের মধ্যে গতকাল একজন মারা গেছেন। তাঁর নাম মোস্তফা জামাল হায়দার (২৮)।
এ ঘটনায় অজ্ঞাতনামা তিন-চার হাজার গ্রামবাসীকে আসামি করে মামলা করেছে পুলিশ। রূপগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ মুনসেফ এ মামলার বাদী। আসামিদের বিরুদ্ধে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ, ভাঙচুর ও ভীতিকর পরিস্থিতি সৃষ্টির অভিযোগ আনা হয়েছে। এতে ছয়জনের নাম…

[Read More]

—–
Source: প্রথম আলো RSS


 

Comments are closed. Please check back later.

 
 
 
1