নদীর মাটি নদীতেই খনন না ভরাট?

বরিশাল লঞ্চঘাটের কাছে কীর্তনখোলা নদী খনন (ড্রেজিং) করে পলি ফেলা হচ্ছে নদীতেই। এতে বাস্তবে কোনো খনন হচ্ছে না। কিছুদিনের মধ্যেই এই এলাকায় লঞ্চ ও জাহাজ চলাচল বিঘ্নিত হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বরিশালসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন নৌপথে চলাচলকারী লঞ্চের মালিক ও চালকেরা।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন (বিআইডব্লিউটিএ) বরিশাল কার্যালয় সূত্র জানায়, নাব্যতা ফিরিয়ে আনতে à§§à§­ অক্টোবর থেকে বরিশাল লঞ্চঘাটের কাছের কীর্তনখোলা নদী খননের কাজ শুরু করা হয়। খনন করা পলি তিনটি পদ্ধতিতে অপসারণের নিয়ম রয়েছে—উঁচু কোনো স্থানে, পাইলিং করে নদীসংলগ্ন চরে এবং নদীর প্রবাহের সঙ্গে ফেলে।…

[Read More]

—–
Source: প্রথম আলো RSS


 

Comments are closed. Please check back later.

 
 
 
1