দ্রুতযান এক্সপ্রেস আজ চালু হচ্ছে

পুড়িয়ে দেওয়ার ১১ দিনের মাথায় দিনাজপুর-ঢাকা পথে চলাচলকারী আন্তনগর ট্রেন দ্রুতযান এক্সপ্রেস আজ শুক্রবার সকালে আবার চালু হচ্ছে। রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) মো. রফিকুল ইসলাম গতকাল বৃহস্পতিবার বিকেলে মুঠোফোনে প্রথম আলোকে এ কথা জানান।
১১ অক্টোবর সিরাজগঞ্জে ছাত্রদল আয়োজিত গণজমায়েত চলার সময় ওই ট্রেনে কাটা পড়ে ছয়জন নিহত হওয়ার পরপরই ক্ষুব্ধ জনতা ট্রেনটিতে আগুন ধরিয়ে পুড়িয়ে দেয়।
ডিআরএম জানান, ট্রেনের পুড়ে যাওয়া বগিগুলো মেরামত করতে দীর্ঘ সময়ের প্রয়োজন। এ অবস্থায় রেলওয়ের পূর্বাঞ্চল থেকে পাঁচটি বগি আনা হয়েছে। গত বুধবার বগিগুলো দিনাজপুর রেলস্টেশনে এসে পৌঁছায়।…

[Read More]

—–
Source: প্রথম আলো RSS


 

Comments are closed. Please check back later.

 
 
 
1