ব্যবসামুখী আয়োজন, বিবর্ণ সাধুরা

ভোরের হাওয়া এখন শিশিরভেজা। তাতে মিশে আছে ছাতিম ফুলের মিষ্টি সৌরভ। ছেঁউড়িয়ায় লালন সাঁইজির মাজারের আশপাশের এলাকা নানা রকম গাছপালায় ভরা। সেখানে কোথাও হয়তো ফুটেছে হেমন্তের ফুল ছাতিম। দিনের আলো ফোটার পরপরই সাধুরা শুরু করেছিলেন ‘গোষ্ঠগান’। গোষ্ঠগানকে বলা যেতে পারে তাঁদের প্রভাতসংগীত। ছেঁউড়িয়ার লালন আখড়াবাড়িতে সমবেত সাধুসন্তরা গতকাল সোমবার তাঁদের তৃতীয় দিনের সাধন-ভজনের পালা শুরু করেছিলেন গোষ্ঠগান দিয়ে।
‘গোষ্ঠে চলো হরি মুরারি/লয়ে গোধন গোষ্ঠের কানন/চলো গোকুল বিহারী’ গানটি দিয়ে শুরু হয়েছিল গোষ্ঠগানের পালা। এ গান লালনেরই। তবে এর সুর, গায়কিতে রয়েছে অন্য গানের…

[Read More]

—–
Source: প্রথম আলো RSS


 

Comments are closed. Please check back later.

 
 
 
1