করাচির সহিংসতার পেছনে আধিপত্য বজায় রাখার প্রচেষ্টাই প্রধান: মাসকাওয়াথ আহসান

করাচিতে গতকাল অনুষ্ঠিত প্রাদেশিক পরিষদের একটি উপনির্বাচনকে কেন্দ্র করে যে রাজনৈতিক  হিংসাহানাহানি হয়েছে, সেটি মূলত গত অগাস্ট মাসে মুত্তাহিদা কওমি মুভমেন্ট বা এম কিউ এম এর প্রাদেশিক বিধায়ক রাজা হায়দার এর হত্যার পর সংঘটিত সহিংসতারই এক ধরণের জের বলা যায়। এ নিয়েই করাচি থেকে অনলাইন পত্রিকা e-bangladesh-এর সম্পাদক এবং ইন্সটিটিউট অফ বিজনেস ম্যানেজমেন্ট এর মিডিয়া মানেজমেনেটর ফ্যাকাল্টি মাসকাওয়াথ আহসান আমাদের সঙ্গে এক সংক্ষিপ্ত সাক্ষাৎকারে বললেন যে মূল দ্বন্দ্বটা হচ্ছে করাচির জনপ্রিয় দল এমকিউএম এর সঙ্গে পাশতুন ভিত্তিক দল আওয়ামি ন্যাশনাল পাটি বা এএনপি’র।

সম্প্রতি পাকিস্তানের বন্যার সময়ে বানভাসি অনেক মানুষই পাকিস্তানের উত্তরাঞ্চল থেকে করাচির দিকে চলে আসে। এর ফলে এএনপি তাদের প্রভাব বাড়ানোর চেষ্টা করছে। এই নির্বাচনে এমকিউএম এর সঙ্গে করাচিতে এএনপি কিংবা পিপলস পার্টি কেউই দাঁড়াতে পারবে না।

মাসকাওয়াথ বলেন যে এ এন পি পিপলস পার্টির সমর্থনে প্রভাব প্রতিপত্তি বৃদ্ধির প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি বলেন যে এর জন্যে মাদক ব্যবসার স্বার্থ ও রয়েছে। করাচির রাজনীতিতে বিভিন্ন দলের সমিকরণ সম্বন্ধে বলেন যে এমকিউ এম ও বলছে যে পেছন থেকে এ এনপিকে সমর্থন যোগাচ্ছে পাকিস্তান পিপলস পার্টি অথচ সিন্ধু প্রদেশে তারা এম কিউ এম এর সঙ্গে জোট সরকার গঠন করেছে।

তিনি আরও বলেন যে করাচির মতো পাকিস্তানের এই সর্ববৃহৎ বানিজ্যিক শহরে এ ধরণের সহিংসতার সুযোগ নিতে পারে অন্যত্র লড়াই করছে এমন জঙ্গিরাও। বস্তুত উত্তরাঞ্চল থেকে যে ভাবে বন্যা দূর্গতরা করাচির দিকে চলে এসেছে, তাতে জঙ্গিরাও যে স্থানান্তরিত হয়নি , সে কথা বোধ হয় বলা যাবে না।

[Read More]

—–
Source: VOA News: War and Conflict


 

Comments are closed. Please check back later.

 
 
 
1