শুরুতেই ২ উইকেট নেই বাংলাদেশের

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের চতুর্থ ওয়ানডেতে বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। টসে হেরে ব্যাট করতে নেমে ইনিংসের পাঁচ ওভার যেতে না যেতেই দুই উইকেট হারিয়ে বসেছে বাংলাদেশ। আউট হয়েছেন শাহরিয়ার নাফীস ও জুনায়েদ সিদ্দিক। খেলার দ্বিতীয় বলেই কাইল মিলসের বলে নিউজিল্যান্ডের উইকেট রক্ষক ম্যাককালামের হাতে ধরা পড়েন নাফীস। জুনায়েদ আউট হন সেই মিলসের বলেই মিডউইকেটে রেডমন্ডের হাতে ধরা পড়ে।
শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৫ দশমিক এক ওভার শেষে ২ উইকেটে ৩২। উইকেটে রয়েছেন ইমরুল কায়েস ও রকিবুল হাসান।

[Read More]

—–
Source: প্রথম আলো RSS


 

Comments are closed. Please check back later.

 
 
 
1