পেরুর সাহিত্যিক মারিও ভারগাস ইয়োসা সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন

পেরুর সাহিত্যিক মারিও ভারগাস ইয়োসা স্প্যানিশ ভাষী বিশ্ব বিখ্যাত লেখক, ২০১০ সালের সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন।

সুইডেনের অ্যাকাডেমি, যারা সাহিত্যে পুরস্কার কে পাবেন তা নির্বাচন করেন, তারা বলেছেন, তার সাহিত্যে ব্যক্তির প্রতিবাদ, প্রতিরোধ, বিদ্রোহ ও পরাজয়ের নিপুণ চিত্রায়ন এবং ক্ষমতা কাঠামোর সাবলীল উপস্থাপনার জন্য তারা তাকে নোবেল পুরস্কারে ভূষিত করেছে।

ভারগাস ইয়োসা একবার পেরুর প্রেসিডেন্ট পদে নির্বাচন করে ব্যর্থ হয়েছিলন। তিনি ৩০ টিরও বেশি উপন্যাস, নাটক ও প্রবন্ধ লিখেছেন। যারা ল্যাটিন অ্যামেরিকার সাহিত্যকে আর্ন্তজাতিক সম্মান এনে দিয়েছেন, তিনি তাদের একজন বলে গন্য করা হয়।

পেরুর এরেকুইপায়ে ১৯৩৬ সালে তার জন্ম, ভারগাস ইয়োসা বড় হয়েছেন বলিভিয়ায় তার পর পেরুতে ফিরে এসে তিনি সামরিক স্কুলে পড়াশোনা করেন। পরে তিনি চলে আসেন ইউরোপে, সেখানে তিনি পড়াশোনা করেন ও সাংবাদিক হিসেবে কাজ করেন।

তার সবচেয়ে বিখ্যাত বইএর মধ্যে আছে দি টাইম অফ দি হিরো, কনভারসেশন ইন দি ক্যাথিড্রল এবং আন্ট জুলিয়া এ্যা্ন্ড দি স্ক্রিপ্টরাইটার।

[Read More]

—–
Source: VOA News: Economy and Finance


 

Comments are closed. Please check back later.

 
 
 
1