‘জ্বইল্যা যাইতাছে, মইর‌্যা যাইতাছি রে’

‘ওরে আল্লারে, জ্বইল্যা যাইতাছে, মইর‌্যা যাইতাছি রে, একটা ব্যবস্থা করেন না…। ওরে আলো রে, আলো…।’ একবার হাসপাতালের লোকজনকে আবার নিজের মেয়ের নাম করে এভাবেই বিলাপ করছিলেন আমিনুর বেগম (২৫)। তাঁর শরীরের ৯০ শতাংশই ঝলসে গেছে। সারা গায়ে ব্যান্ডেজ। মুখে অক্সিজেনের মাস্ক। কিছুই তাঁর এই আর্তনাদ থামাতে পারছিল না। আমিনুরের বৃদ্ধ বাবা মোহাম্মদ ইসমাইল মেয়ের বিছানার পাশে দাঁড়িয়ে শুধু থরথর করে কাঁপছিলেন।
গতকাল বুধবার বিকেলে দক্ষিণ যাত্রাবাড়ীতে জুতার সোল তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধদের আহাজারির এই চিত্র ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের নিবিড় পরিচর্যা…

[Read More]

—–
Source: প্রথম আলো RSS


 

Comments are closed. Please check back later.

 
 
 
1