শরতের রাতের শোভা

একবার এক রাজকন্যা সূর্যের প্রভায় মুগ্ধ হয়ে প্রেমে পড়ল তার। কিন্তু সূর্য প্রত্যাখ্যান করল মর্তবাসিনীর হূদয়াবেগ। বঞ্চনায় আত্মহনন করল অভিমানিনী। তার চিতাভস্ম থেকে জন্ম নিল একটি গাছ। দিনে দিনে সেটি পরিণত হলো। শিশিরভেজা এক মৌসুমে তার শাখায় শাখায় ফুটল মিষ্টি সৌরভ ছড়ানো শুভ্র ফুলের রাশি। কিন্তু ফুলগুলো ফুটল রাতের নিভৃতে আর ঝরে পড়ল দিনের আলো ফোটার আগেই। যেন সূর্যের আলো তাকে স্পর্শ করতে না পারে। নিশুতির এই ফুলটিই হলো শিউলি বা শেফালি। পৌরাণিক কাহিনিতে শিউলির জন্মবৃত্তান্ত এ রকমই।
শিউলি না ফুটলে শরতের শুভ্রতা যেন অপূর্ণই থেকে যায়। তার সুবাসে সৌন্দর্যে মুগ্ধ…

[Read More]

—–
Source: প্রথম আলো RSS


 

Comments are closed. Please check back later.

 
 
 
1