বিদ্যুৎ পরিস্থিতি সহনীয় হতে আরও দুই বছর!

সরকারের সর্বাত্মক চেষ্টা সত্ত্বেও দেশের বিদ্যুৎ পরিস্থিতি সহনীয় পর্যায়ে আসতে আরও অন্তত দুই বছর লাগবে। আগামী দুই বছর নতুন নতুন বিদ্যুৎকেন্দ্র চালু হওয়া এবং আরও নতুন কেন্দ্র স্থাপনের প্রক্রিয়া যেমন চলবে, তেমনি বিদ্যুতের তীব্র সংকটও অব্যাহত থাকবে।
সরকারি-বেসরকারি সূত্রগুলো জানায়, এই খাতের উন্নয়নে সরকারের গৃহীত পরিকল্পনা বাস্তবায়িত হলে ২০১৩ সালে বিদ্যুৎ পরিস্থিতি সহনীয় পর্যায়ে আসবে।
এ ব্যাপারে জানতে চাইলে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চেয়ারম্যান এ এস এম আলমগীর কবির বলেন, সরকার আরও কিছু নতুন উদ্যোগ নিচ্ছে, যাতে পরিস্থিতি দ্রুত সহনীয় পর্যায়ে আনা যায়।…

[Read More]

—–
Source: প্রথম আলো RSS


 

Comments are closed. Please check back later.

 
 
 
1