পদার্থবিদ্যায় যৌথভাবে নোবেল পেলেন অধ্যাপক গেইম ও নভোসেলভ

নà¦à§‹à¦¸à§‡à¦²à¦ ও গেইম

পদার্থবিদ্যায় যৌথভাবে নোবেল পুরস্কার লাভ করেছেন অধ্যাপক আঁন্দ্রে গেইম ও অধ্যাপক কনস্টানটিন নভোসেলভ। দ্য রয়েল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস গতকাল মঙ্গলবার এই পুরস্কারের কথা ঘোষণা করে। ‘গ্রাফিন’ (কার্বনের এক ধরনের রূপ) নিয়ে গবেষণার স্বীকৃতি হিসেবে ব্রিটেনের ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ের ওই দুজন অধ্যাপককে এই পুরস্কারে ভূষিত করা হলো।
নোবেল পুরস্কার কমিটি জানায়, ‘বিভিন্ন ক্ষেত্রে গ্রাফিনের ব্যবহার আমাদের এমন এক অবস্থানে নিয়ে যাবে, যা শুধু আমরা কল্পনাই করতে পারি। কিছু কিছু ক্ষেত্রে এর ব্যবহার শুরু হয়ে গেছে। আগামী দিনের কম্পিউটারের চিপে গ্রাফিনের ব্যবহার…

[Read More]

—–
Source: প্রথম আলো RSS


 

Comments are closed. Please check back later.

 
 
 
1