নিউইয়র্ক সিটিতে বোমা বিস্ফোরণের ব্যর্থ প্রচেষ্টাকারীর যাবজ্জীবন কারাদন্ড

পাকিস্তানে বংশোদ্ভূত যে আমেরিকান  নাগরিকটি সিটির টাইম স্কোয়ারে  বোমা বিস্ফোরণ ঘটানোর চেষ্টা করেছিল তাকে যাবজ্ঝীবন কারাদন্ড  দেওয়া হয়েছে।
নিউ ইয়র্কের একজন ফেডারেল বিচারক আজ ৩১ বছর বয়সি ফায়সাল শাহজাদকে এই  কারাদন্ড দেন।
পাকিস্তানি বংশোদ্ভূত এই লোকটি অস্ত্র এবং সন্ত্রাস সম্পর্কিত দশটি অভিযোগের সব কটিতেই অপরাধ স্বীকার করে । গতসপ্তায়  আদালতে দাখিল করা নথিপত্রে , রাষট্রীয় কৌসুলিরা  বলেছেন যে শাহজাদ ব্যস্ত একটি বিনোদনের স্থানটিকেই বেছে নিয়েছিল যেখানে তার ধারণা ছিল ঐ বোমা বিস্ফোরিত হলে ব্যাপক ক্ষতি সাধন করতে পারতো।
সরকারী কৌসূলিরা বলেন যে ১লা মে ‘র আক্রমণটি সফল হলে , শাহজাদ এক সপ্তার মধ্যে আরো একটি বিস্ফোরণ ঘটানোর জন্যে প্রস্তুত ছিল।
টাইম স্কোয়ারের  ঐ বোমাটি বিস্ফোরিত হয়নি এবং দু দিন পর শাহজাদকে নিউ ইয়ক থেকে দুবাই গামি একটি বিমানে  গ্রেপ্তার করা হয়।

[Read More]

—–
Source: VOA News: Economy and Finance


 

Comments are closed. Please check back later.

 
 
 
1