চার নদী রক্ষার রায় বাস্তবায়নে দুই বছর সময় চেয়েছে সরকার

ঢাকার চারপাশের চার নদ-নদী বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, তুরাগ ও বালুর দখল ও দূষণ রোধে হাইকোর্টের দেওয়া রায়ের সংশোধন (মোডিফিকেশন) চেয়ে আবেদন করেছে সরকারপক্ষ। আবেদনে ওই রায় বাস্তবায়নের জন্য দুই বছর সময় চাওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আবেদনটির ওপর শুনানি হয়।
রাষ্ট্রপক্ষ গত সোমবার এ আবেদন করে। আদালতে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহ্বুবে আলম এবং রিট আবেদনকারী পক্ষে আইনজীবী মনজিল মোরসেদ শুনানি করেন। মনজিল মোরসেদ জানান, আদালত আজ বুধবার আদেশের দিন ধার্য করেছেন।
হাইকোর্ট একটি রিটের…

[Read More]

—–
Source: প্রথম আলো RSS


 

Comments are closed. Please check back later.

 
 
 
1