উপদেষ্টার অভিযোগ প্রথম আলোর বক্তব্য

প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী গতকাল মঙ্গলবার একটি কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রথম আলো তাঁকে নিয়ে ভুল সংবাদ ছেপেছে বলে দাবি করেছেন। বক্তব্যে তিনি জামালপুরের সরিষাবাড়ীর একটি সংবাদকে ভুল বলে আখ্যা দেন। আরেকটি সংবাদের বিষয়ে তিনি বলেছেন, তিনি যা বলেননি তা ছাপা হয়েছে। এ ছাড়া তিনি প্রথম আলোর নড়াইল প্রতিনিধির বিষয়ে অভিযোগ তোলেন।
উপদেষ্টা আরও অভিযোগ করেছেন, প্রথম আলো তাঁর পাঠানো প্রতিবাদ ছাপেনি। অন্যরা তাঁকে বলেছে, প্রথম আলো কখনো প্রতিবাদ ছাপে না, ভুল স্বীকার করে না। যদিও উপদেষ্টার দুটি প্রতিবাদ প্রথম আলোতে ছাপা হয়েছে।
স্বচ্ছতা ও…

[Read More]

—–
Source: প্রথম আলো RSS


 

Comments are closed. Please check back later.

 
 
 
1