চালের দাম অস্বাভাবিক বেড়েছে

বাগেরহাট জেলার রামপাল উপজেলা সদরের ভ্যানচালক খাদেম আলী শেখের আয় দিনে ৮০ থেকে ১০০ টাকা। মাসখানেক আগেও এই আয় দিয়ে দুই কেজি চাল কিনে তেল-লবণ ও সবজি কিনতে পারতেন। এখন চালের দর ৩৪ টাকা কেজি। চাল কিনতেই পয়সা ফুরোয়, সবজি-তেল কেনা যায় না। রামপাল সদরের ফয়লাহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বসে খাদেম আলী দীর্ঘশ্বাস ছেড়ে আরও বললেন, ‘এইভাবে জিনিসপত্রের দাম বাড়তি থাকলি পরিবারসুদ্ধ না খায়ে থাকতি হবে।’
সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) হিসাবে, গত এক বছরে দেশের গরিব মানুষের প্রধান খাদ্যপণ্যের দাম অস্বাভাবিক হারে বেড়েছে। যেমন—সাধারণ মানুষের তিনবেলার…

[Read More]

—–
Source: প্রথম আলো RSS


 

Comments are closed. Please check back later.

 
 
 
1