খোলা মাঠের ‘নাগরবাটোই’

মেয়ে-পাখিটি প্রেমিকা হিসেবে তুখোড়। প্রেমিককে পাওয়ার জন্য সে মরণপণ লড়াই করে অন্য মেয়ে-পাখিদের সঙ্গে। পরে হয়তো দেখা গেল, লড়াইয়ে জিতল যে প্রেমিকা, তাকে পাত্তাই দিচ্ছে না কাঙ্ক্ষিত প্রেমিক। সে ক্ষেত্রে প্রেমিকা দুই ডানা ও পুঁচকে লেজের পালক মেলে ঘুরে ঘুরে নাচে, ঘাড়-মাথা দোলায় এবং পা ফেলে ঠিক নৃত্যের মুদ্রায় তাল-লয়-ছন্দ মেনে। প্রেমিককে ঘিরে সে এক আশ্চর্য সুন্দর নাচ। গলায় বাজে গান, চোখে প্রেমের আকুলতা। পুরুষটির তখন কি আর পছন্দ না করে উপায় আছে!
অতএব জুটি বাঁধল তারা। বাসা গড়ল। মেয়ে-পাখিটি ডিম পাড়ল চারটি। ও মা! ছলাকলায় পারদর্শী প্রেমিকা পুরুষটিকে ডিমে বসিয়ে দিয়ে হাওয়া!…

[Read More]

—–
Source: প্রথম আলো RSS


 

Comments are closed. Please check back later.

 
 
 
1