অযোধ্যার সেই জমি তিন ভাগ

ভারতের উত্তর প্রদেশের অযোধ্যার বাবরি মসজিদ ও রামমন্দির বিরোধ নিয়ে আলোচিত মামলার রায় ঘোষণা করা হয়েছে গতকাল বৃহস্পতিবার। রায়ে আদালত বিরোধপূর্ণ জমিটি ভাগাভাগি করার নির্দেশ দিয়েছেন। মুসলিম সম্প্রদায়ের সুন্নি ওয়াক্ফ বোর্ড এক-তৃতীয়াংশ এবং নির্মোহী আখড়া ও রামলালা গোষ্ঠী নামে হিন্দুধর্মীয় দুটি সংগঠন বাকিটা পাবে।
বিচারপতি ডি ভি শর্মা, বিচারপতি এস ইউ খান ও বিচারপতি সুধীর আগরওয়ালের সমন্বয়ে গঠিত উত্তর প্রদেশের এলাহাবাদ হাইকোর্টের লক্ষেৗ বেঞ্চ গতকাল বিকেলে ঐতিহাসিক এই রায় দেন। মামলার উভয় পক্ষই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করবে বলে জানিয়েছে। এএফপি, রয়টার্স,…

[Read More]

—–
Source: প্রথম আলো RSS


 

Comments are closed. Please check back later.

 
 
 
1