ট্রেন-বাস সংঘর্ষে নিহত ৬

ট্রেনটি আসছিল নারায়ণগঞ্জ থেকে। কমলাপুর রেলস্টেশনে পৌঁছাতে আর অল্প সময় বাকি। তখনই ঘটে গেল মর্মান্তিক ঘটনাটি। কমলাপুর রেলস্টেশন থেকে কয়েক কিলোমিটার দূরে সায়েদাবাদ রেলক্রসিংয়ে দুটি বাসকে ধাক্কা দেয় ট্রেনটি। বাস দুটি গিয়ে পড়ে পাশের ফল ও হালিম বিক্রেতার দোকান আর রিকশার ওপর। ঘটনাস্থলেই মারা যান চারজন। পরে হাসপাতালে আরও দুজনের মৃত্যু হয়। নিহত ব্যক্তিদের মধ্যে দুজন নারী। আহত ১৩ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল বুধবার বিকেল পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে। বাসগুলো টিকাটুলি থেকে যাত্রাবাড়ীর দিকে যাচ্ছিল। এর একটি ঢাকা থেকে নারায়ণগঞ্জ ও অন্যটি…

[Read More]

—–
Source: প্রথম আলো RSS


 

Comments are closed. Please check back later.

 
 
 
1