এ বছর দক্ষিণ কোরিয়ায় পাঠানো হবে চার হাজার শ্রমিক: মন্ত্রী

চলতি বছরই আরও তিন হাজার ৮০০ শ্রমিককে দক্ষিণ কোরিয়ায় পাঠানো হবে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। মন্ত্রী বলেন, ২৪ অক্টোবর তিনি দক্ষিণ কোরিয়া সফরে গিয়ে শ্রমিক পাঠানোর বিষয়টি চূড়ান্ত করে আসবেন।
গতকাল বুধবার সচিবালয়ে সফররত দক্ষিণ কোরিয়ার একটি বাণিজ্য প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে কর্মসংস্থানমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।
কর্মসংস্থানমন্ত্রী আরও বলেন, বর্তমানে দক্ষিণ কোরিয়ায় দেশের প্রায় চার হাজার শ্রমিক রয়েছেন। শ্রমিক পাঠানোর নীতিমালায় পরিবর্তন আনায় দেশটির বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান বাংলাদেশ থেকে শ্রমিক…

[Read More]

—–
Source: প্রথম আলো RSS


 

Comments are closed. Please check back later.

 
 
 
1