আশুলিয়ায় তিনটি পোশাক কারখানায় আগুন

সাভারের আশুলিয়ায় ঢাকা রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলের (ডিইপিজেড) সামনে হাশেম প্লাজার সপ্তম তলার তিনটি পোশাক কারখানায় গতকাল সোমবার দিবাগত রাত তিনটার দিকে আগুন লাগে। প্রায় চার ঘণ্টা পর আজ মঙ্গলবার সকাল সাতটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গতকাল রাত তিনটার দিকে ফাহিম নিটওয়্যার, ইন্ট্রাকো সোয়েটার ও কালার মার্ক লিমিটেড নামের তিনটি তৈরি পোশাক কারখানায় আগুন লাগে। খবর পেয়ে ডিইপিজেড, সাভার, ধামরাই, কালিয়াকৈর, টঙ্গী ও সদরদপ্তর থেকে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে যায়। চার ঘণ্টা চেষ্টার পর আজ সকাল সাতটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।…

[Read More]

—–
Source: প্রথম আলো RSS


 

Comments are closed. Please check back later.

 
 
 
1