ভোলায় আগুনে পুড়ে গেছে ১৬টি দোকান

ভোলা সদর উপজেলার পরানগঞ্জ বাজারে গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আগুন লেগে ১৬টি দোকান পুড়ে গেছে।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, পরানগঞ্জ বাজারের একটি ইলেকট্রনিক্সের দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। ওই আগুনে বাজারের ১৬টি দোকান পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যান। ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয় লোকজন দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
বাজারের ব্যবসায়ীরা জানান, আগুনে মুদি, কাপড়, ইলেকট্রনিক্স ও জুতার দোকান পুড়ে গেছে। এতে প্রায় এক কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা দাবি করেন।
ভোলার জেলা প্রশাসক…

[Read More]

—–
Source: প্রথম আলো RSS


 

Comments are closed. Please check back later.

 
 
 
1