নিরাপদ গোসলের নিশ্চয়তা চান পর্যটকেরা

নিষেধাজ্ঞা অমান্য করে à¦à¦¾à¦Ÿà¦¾à¦° সময় ঝুঁকি নিয়ে সাগরে নামছে পর্যটকেরা।

গতকাল রোববার সকাল নয়টা। কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টে স্কুলপড়ুয়া দুটি ছেলেমেয়ে নিয়ে কোমরপানিতে গোসল করতে নামেন ঢাকার বাড্ডা থেকে ভ্রমণে আসা ব্যবসায়ী শমসের আলম। প্রায় ২০ মিনিট গোসলের পর খেয়াল হলো ছেলে জামসেদ তাঁদের সঙ্গে নেই। শুরু হয় কান্নাকাটি, হইচই। খবর দেওয়া হয় স্থানীয় দুই ডুবুরিকে। তাঁরা প্রায় ১৫ মিনিট তল্লাশি চালিয়ে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করেন জামসেদকে। পরে ডুবুরিরা পেটের পানি বের করে তাকে সুস্থ করে তোলেন। শমসের আলম (৪৭) ছেলেমেয়ে দুটিকে বুকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন।
বেলা ১১টায় একই স্থানে গোসলে নেমে অল্পের জন্য রক্ষা পান চট্টগ্রামের মিরসরাই…

[Read More]

—–
Source: প্রথম আলো RSS


 

Comments are closed. Please check back later.

 
 
 
1