কয়েকজনের জন্য সরকারকে দায়ী করলে চলবে না

তথ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের বলেছেন, জাতীয় সংসদে সংবাদপত্রের কঠোর সমালোচনা করা ঠিক হয়নি। সংসদে ক্ষমতাসীন দলের ৩০৫ জন সাংসদ রয়েছেন। এর মধ্যে পাঁচ-সাতজন কয়েকটি সংবাদপত্রের সমালোচনা করে বক্তৃতা করেন। এ জন্য পুরো দল বা সরকারকে দায়ী করলে চলবে না।
ওবায়দুল কাদের বলেন, সংসদ ও সংবাদপত্র একে অপরের সহায়ক শক্তি, প্রতিদ্বন্দ্বী নয়। সে ক্ষেত্রে সাংসদ ও সাংবাদিক উভয় পক্ষকে সংযত হওয়া উচিত। ২০০৭ সালের à§§à§§ জানুয়ারির পর কারও কারও ভূমিকা নিন্দনীয় ছিল। কিছু সাংবাদিক টেলিভিশনের টক শোতে বিতর্কিত কথাবার্তা…

[Read More]

—–
Source: প্রথম আলো RSS


 

Comments are closed. Please check back later.

 
 
 
1