বেতন-বোনাস নিয়ে বেসরকারি শিক্ষকদের হাহাকার কমেছে

বেতন-বোনাস নিয়ে দেশজুড়ে বেসরকারি শিক্ষকদের মধ্যে তৈরি হওয়া হাহাকার কেটে গেছে। গতকাল বুধবার বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার বেশির ভাগ শিক্ষক বেতন-ভাতা পেয়েছেন। আজ বৃহস্পতিবারও কোনো কোনো ব্যাংক বেতন-ভাতা দেওয়ার কথা জানিয়েছে।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ‘গত কয়েক দিনে বিভিন্নমুখী পদক্ষেপ নেওয়ায় এবং সংশ্লিষ্ট সবার সহযোগিতায় এ বিষয়ে সন্তোষজনক অগ্রগতি হয়েছে। তবে শতভাগ শিক্ষক এটা পেলে আরও বেশি খুশি হতাম।’ বিচ্ছিন্নভাবে কিছু শিক্ষক বাদ থাকতে পারেন বলে মন্ত্রী মনে করছেন। তবে যাতে কেউ বাদ না থাকেন, সে চেষ্টা আজ সাধ্যমতো করা হবে বলে জানান শিক্ষামন্ত্রী।…

[Read More]

—–
Source: প্রথম আলো RSS


 

Comments are closed. Please check back later.

 
 
 
1