ডিসেম্বরের মধ্যে আরও ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আগামী ডিসেম্বরের মধ্যে এক হাজার ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যাবে। ২০১৫ সালের মধ্যে সারা দেশে ১১ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে। সৌর ও বায়ুবিদ্যুৎ প্রকল্পও তৈরি করা হবে। তিনি বলেন, ‘কথা দিয়েছিলাম, চট্টগ্রাম হবে বাণিজ্যিক নগর। তাই গত ২০ মাসে চট্টগ্রামের জন্য দুই হাজার ৪০০ কোটি টাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে হাত দিয়েছি।’
গতকাল বুধবার দুপুরে চট্টগ্রামের পটিয়া উপজেলার শিকলবাহায় কর্ণফুলী আবাসিক এলাকার মাঠে আয়োজিত বিশাল জনসভায় প্রধানমন্ত্রী এ কথা বলেন। চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ এ জনসভার আয়োজন করে।…

[Read More]

—–
Source: প্রথম আলো RSS


 

Comments are closed. Please check back later.

 
 
 
1