পাকিস্তানের আত্মঘাতী আক্রমণে ১৯ জন নিহত

পাকিস্তানের পুলিশ বলছে যে একজন আত্মঘাতী গাড়ি বোমাবাজ উত্তর পশ্চিম পাকিস্তানে একটি থানার উপর আক্রমণ চালিয়ে বহু শিশুসহ অন্তত ১৯ জনকে হত্যা করেছে এবং এতে আহত হয়েছে আরো অন্তত চল্লিশ জন। । কর্তৃপক্ষ বলছে যে নিহতদের মধ্যে নয় জন পুলিশ ও ছিল।

আক্রমণকারীরা খাইবার পাখতুন খোয়া  প্রদেশের লাক্কিমারওয়াট এ তার গাড়ি নিয়ে থানায় আগাত হানার আগে, একটি  স্কুল বাসের সঙ্গে ধাক্কা খায়।

ঐ লাক্কিমারওয়াট শহরটি , আল ক্বায়দা এবং তালিবানদের শক্ত ঘাটিঁ উত্তর ওয়াজিরিস্তান প্রদেশের কাছাকাছি অবস্থিত। এই আক্রমণের দায় কেউ অবশ্য স্বীকার করেনি।

ঐ বিস্ফোরণে  থানাটি বিধ্বস্ত হয় এবং অন্তত কাছের একটি ভবন ও ক্ষতিগ্রস্ত হয়।

ইসলামাবাদে শীর্ষ প্রাদেশিক কর্মকর্তাদের এক বৈঠকে পাকিস্তানে প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি বলেন যে এতে প্রমাণিত হয় যে সন্ত্রাসীদের কোন ধর্ম নেই , রক্তক্ষয় এবং বিশৃঙ্খলা ছাড়া তাদের কোন বিশ্বাস নেই এবং তারা মরিযা হয়ে তাদের কাজ চালিয়ে যাচ্ছে।

কর্মকর্তারা বলছেন যে ধ্বসংস্তস্তুপের ভেতরে আটকে পড়া লোকজনকে উদ্ধারের পরিকল্পনা অব্যাহত আছে।

এ দিকে পাকিস্তানের বন্যাদুর্গতদের চিকিৎসায় সাহায্য করতে সোমবার বাংলাদেশের আটত্রিশ সদস্যের একটি চিকিৎসক দল পাকিস্তানের উদ্দেশ্যে রওয়ানা হয়েছে। তা ছাড়া বাংলাদেশ পাকিস্তানকে কুড়ি লক্ষ ডলারের ত্রাণ সামগ্রি ও দিয়েছে।

[Read More]

—–
Source: VOA News: Economy and Finance


 

Comments are closed. Please check back later.

 
 
 
1