চট্টগ্রামে অতিরিক্ত ভাড়ার চাপে ঘরমুখো মানুষ

মো. আলমগীর হোসেন চট্টগ্রাম নগরে রিকশা চালান। সবার সঙ্গে ঈদ উদ্যাপন করতে বাড়ি যেতে চেয়েছিলেন। তাই গতকাল সোমবার অলংকার মোড়ের টিকিট কাউন্টারে এসেছিলেন বাগেরহাটের টিকিট কিনতে। কিন্তু মন খারাপ করে ফিরে যাচ্ছেন। বললেন, ‘৪৫০ টাকার টিকিট ৮৫০ টাকা দাবি করছে। এখন আর বাড়ি যাবই না। গেলে একেবারে ঈদের পরই যাব।’
আরেক যাত্রী মাসুদ মিয়া ক্ষোভের সঙ্গে বলেন, ‘আমাদের এভাবে জিম্মি করার অর্থ কী। আমরা তো স্বল্প আয়ের মানুষ। ঈদে বাড়ি যেতে যদি এত টাকা খরচ করতে হয়, তাহলে চলব কী করে?’
গতকাল সকালে নগরের অলংকার মোড়, কদমতলী, বিআরটিসি বাসস্ট্যান্ড আর রেলওয়ে স্টেশনে গিয়ে ঘরমুখো মানুষের…

[Read More]

—–
Source: প্রথম আলো RSS


 

Comments are closed. Please check back later.

 
 
 
1