ময়মনার পিতৃপরিচয় নিশ্চিত হতে আর কত দিন?

মেয়ে তার বাবার চেহারা পেয়েছে। ময়মনা নামটিও বাবা মাইনুদ্দিনের সঙ্গেই মিলিয়ে রাখা। তবে পাঁচ বছরের ময়মনা এ পর্যন্ত বাবার চেহারা দেখেনি। বাবা কী, তা বোঝার সুযোগ হয়নি তার। কারণ ময়মনার বাবা পিতৃপরিচয় স্বীকার করতে এখনো রাজি নন।
নেত্রকোনার আটপাড়া উপজেলার দৌলতপুর গ্রামের ঝর্ণা আক্তার ও তাঁর প্রতিবেশী সেনা জওয়ান মাইনুদ্দিনের ভালোবাসার ফসল ময়মনা। বিয়ের আগেই পেটে সন্তান এলেও মাইনুদ্দিনের পরামর্শে তা গোপন রাখেন ঝর্ণা। কিন্তু গর্ভের আট মাসের মাথায় তা আর চেপে রাখা যায়নি।
একপর্যায়ে ঝর্ণা মামলা করেন। পরে আদালত ময়মনার পিতৃপরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষার নির্দেশ দেন।…

[Read More]

—–
Source: প্রথম আলো RSS


 

Comments are closed. Please check back later.

 
 
 
1