ফিতরা সর্বনিম্ন ৪৫ টাকা

এ বছর ফিতরা সর্বনিম্ন ৪৫ টাকা। ইসলামি শরিয়াহ অনুযায়ী সাদাকুল ফিতরার সর্বনিম্ন পরিমাণ হচ্ছে এক কেজি ৬৫০ গ্রাম গম, যার বর্তমান বাজারমূল্য ৪৫ টাকা।
ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে গতকাল রোববার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সাদাকুল ফিতরা পর্যালোচনা সভায় ওলামায়ে কেরামরা সর্বসম্মতভাবে ফিতরার এ সর্বনিম্ন হার নির্ধারণ করেন।
ওলামায়ে কেরামরা সভায় একটি বিবৃতি দেন। এতে বলা হয়, ‘গম ছাড়া খেজুর, পনির, কিশমিশ, যব ইত্যাদির মূল্য দিতে চাইলে তিন কেজি ৩০০ গ্রামের মূল্য দিতে হবে। ২৬ আগস্ট দেশের প্রধান খাদ্য চালের মূল্য বিবেচনায় জনপ্রতি ১০০ টাকা ঘোষণা করা হয়েছিল, তা দিলেও চলবে।’…

[Read More]

—–
Source: প্রথম আলো RSS


 

Comments are closed. Please check back later.

 
 
 
1