কেবল হুন্ডির টাকা ছিনতাই করে তারা

হুন্ডি ব্যবসা এবং হুন্ডির টাকা বহন বেআইনি। ফলে টাকা ছিনতাই হলেও কেউ থানায় অভিযোগ দেন না। এই সুযোগকে কাজে লাগিয়ে চট্টগ্রামে নগরে গড়ে উঠেছে কয়েকটি ছিনতাইকারী চক্র। নগরের কয়েকটি বড় বাজারের হুন্ডি ব্যবসায়ীদের প্রতি তারা নজর রাখে। হুন্ডির টাকা বহনের সময় সুযোগ বুঝে তারা ছিনতাই করে। এসব চক্রের সদস্যরা গত এক বছরে নগর ও শহরতলিতে লাখ লাখ টাকা ছিনতাই করেছে।
চট্টগ্রাম নগরের এমইএস কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সহসভাপতি আমিন মোহাম্মদ সাইফুদ্দীন ও ছিনতাই মামলার আসামি ফজলুল করিমের কাছ থেকে বেরিয়ে এসেছে এসব চাঞ্চল্যকর তথ্য। সম্প্রতি পুলিশ এ দুজনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ…

[Read More]

—–
Source: প্রথম আলো RSS


 

Comments are closed. Please check back later.

 
 
 
1