দৈনিক আমার দেশের সম্পাদক-স্টাফ রিপোর্টার-প্রকাশককে আদালতের শাস্তিবিধান থেকে অব্যাহতি দানের সুপারিশ

বাংলাদেশে আদালত অবমাননার দায়ে সংবাদপত্র সম্পাদক-সাংবাদিক-প্রকাশকের জেল জরিমানা নিয়ে নিউইয়র্ক ভিত্তিক কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস বা CPJ, বাংলাদেশ আদালতের রায় পূনর্বিবেচনা করে,  পাল্টানোর যে আহ্বান জানিয়েছে, বাংলাদেশের জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও ইকনমিক টাইমস পত্রিকার সম্পাদক শওকত মহমূদ, ভয়েস অফ আমেরিকার সঙ্গে এক সাক্ষ্যাত্কারে সে বিষয়ে মন্তব্য করেন।

দৈনিক আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমূদুর রহমানকে ৬ মাসে বিনাশ্রম কারাদন্ড ও এক লক্ষ টাকা জরিমানা অনাদায়ে আরো একমাসের কারাবাস, আমার দেশের স্টাফ রিপোর্টার আলীউল্লাহ নোমানকে এক মাসের জেল, ১০ হাজার টাকা জরিমানা এবং আমার দেশের প্রকাশক হাশমত আলীকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৭ দিনের কারাবাসের রায় দিয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপীল বিভাগ আদালত অবমাননার দায়ে ।

ঢাকার সাপ্তাহিক ইকনমিক টাইমস পত্রিকার সম্পাদক শওকাত মাহমূদ বলেছেন  সুপ্রিম কোর্টের অবমাননার বিষয়টি আইনে স্পষ্ট ব্যাখ্যা করা নেই এবং এধরনের রায় বলবত করবার এখতিয়ার আদালতের অবারিত – একই সঙ্গে নিউ ইয়র্ক ভিত্তিক কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রতি যে আহ্বান জানিয়েছে রায় পর্যালোচনা করে জেল-জরিমানা পাল্টানোর সে ব্যাপারে শককত মাহমূদও সহমত পোষন করেন ।

সেন্টার টু প্রটেক্ট জার্নালিস্টস বা CPJ -র  ডেপুটি ডিরেক্টর রবার্ট ম্যাহনী বলেছেন – আইনী প্রক্রিয়া সম্মন্ধে ভয়ভীতি ব্যতিরেকেই লেখার অধিকার সাংবাদিকদের থাকতে হবে, কথাটায় কি আদালত অবমাননার দায় থেকে সাংবাদিকদের অব্যাহতি দেবার সুপারিশ করা হয়েছে – এ জিজ্ঞাসায় শওকত মাহমূদ বলেন – এটা সুস্থ সাংবাদিকতার জন্যে বিশেষ প্রয়োজনীয় ।

বাংলাদেশের জাতীয় প্রেস ক্লাবের সভাপতি এবং ইকনমিক টাইমস পত্রিকার সম্পাদক শওকত মাহমুদ বর্তমানে যুক্তরাষ্ট্র সফর করছেন।

[Read More]

—–
Source: VOA News: War and Conflict


 

Comments are closed. Please check back later.

 
 
 
1