চশমাপরা হনুমান

চশমাপরা তিনটি হনমুান গতকাল শনিবার মৌলভীবাজার শহরের সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের কার্যালয়ের কাছে একটি কড়ইগাছে এসে আশ্রয় নেয়। এ হনুমান দেখতে বিপুলসংখ্যক মানুষ ভিড় করে।
এলাকাবাসী জানান, গতকাল বিকেলে মৌলভীবাজার শহরের সওজের কার্যালয়ের কাছে কড়ইগাছে তিনটি হনুমান দেখতে পান তাঁরা। ধীরে ধীরে ভিড় বাড়তে থাকে। লোকজন হনুমানকে লক্ষ্য করে ঢিল ছুড়তে থাকলে হনুমানগুলো কড়ইগাছের উঁচু ডালে গিয়ে আশ্রয় নেয়।
শহরতলির জগন্নাথপুর এলাকার মো. তারা মিয়া গতকাল প্রথম আলোকে বলেন, ‘সকালে হনুমানগুলো আমাদের বাগানের গাছে ছিল। বাচ্চারা দেখে ভয় পেয়েছে। দুপুরের পর এগুলো শহরের দিকে চলে আসে।’…

[Read More]

—–
Source: প্রথম আলো RSS


 

Comments are closed. Please check back later.

 
 
 
1