দণ্ডবিধি অনুযায়ী এরশাদের বিচার এখনই সম্ভব

অবৈধভাবে সরকার উৎখাতের দায়ে অভিযুক্ত পতিত স্বৈরশাসক এইচ এম এরশাদের বিচারের প্রশ্নটি আবার সামনে এসেছে। তাঁর বিচারের প্রশ্নে বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিন ধরে একটা প্রহসন চলছে। এবার তার আরেক দফা পুনরাবৃত্তি লক্ষ করা যাচ্ছে। আইন আছে। সেই আইনে এরশাদকে যাবজ্জীবন বা সাত বছর জেল কিংবা অর্থদণ্ডে দণ্ডিত করা যায়। কিন্তু তেমন উদ্যোগ নেই, বরং নতুন আইন তৈরির কথা বলছেন উচ্চ আদালত।
বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ সংবিধানের সপ্তম সংশোধনীসংক্রান্ত রায় দিয়েছেন। এতে নির্বাচিত সরকার উত্খাতের…

[Read More]

—–
Source: প্রথম আলো RSS


 

Comments are closed. Please check back later.

 
 
 
1