চাহিদা কম, সরবরাহ বেশি তবু মোটা চালের মূল্যবৃদ্ধি

রমজান মাসে চালের চাহিদা সাধারণত কম থাকে। ফলে আমদানিও হয় কম। তবে অন্যান্য বছরের তুলনায় সরকারি-বেসরকারি পর্যায়ে এবার চাল আমদানির পরিমাণ বেশি। এর পরও বাজারে নিম্ন আয়ের সাধারণ মানুষের খাদ্য মোটা চাল ও সাধারণ মানের আতপ চালের দাম বেড়েছে।
জানা গেছে, গত আড়াই মাসে চাল আমদানি হয়েছে দুই লাখ ১৫ হাজার টন। চট্টগ্রাম বন্দরে এখন ছয়টি জাহাজে বেসরকারি খাতের ৪২ হাজার ৬৯২ টন চাল খালাস হচ্ছে।
পাইকারি ও খুচরা বাজার ঘুরে দেখা গেছে, জুলাইয়ের শেষ দিকে এবং আগস্টের শুরুতে পাইকারি বাজারে নিম্ন আয়ের সাধারণ মানুষের খাদ্য মোটা সেদ্ধ চালের কেজিপ্রতি দাম ছিল সাড়ে ২৭ টাকা। এখন এই চালের দাম বেড়ে…

[Read More]

—–
Source: প্রথম আলো RSS


 

Comments are closed. Please check back later.

 
 
 
1