রাসায়নিক মেশানো মুড়ি নদীতে

ক্ষতিকর রাসায়নিক পদার্থ ব্যবহার করায় তিন হাজার ৭০০ কেজি মুড়ি গতকাল বৃহস্পতিবার বুড়িগঙ্গা নদীতে ফেলেছেন ভেজালবিরোধী ভ্রাম্যমাণ আদালত। ঢাকার কেরানীগঞ্জের জিঞ্জিরায় কয়েকটি মুড়ির কারখানা থেকে এসব মুড়ি জব্দ করা হয়। আদালত এসব কারখানার চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডও দেন।
দুপুর সাড়ে ১২টার দিকে ভ্রাম্যমাণ আদালত জিঞ্জিরা ফেরিঘাট এলাকায় এম হোসেন মুড়ির কারখানায় অভিযান চালান। সেখানে মুড়ি ভাজার আগে চাল লবণ-পানি দিয়ে এক দিন ভিজিয়ে রাখা হয়। পরে চাল চুলায় গরম করার সময় ৫০ কেজি চালে ১০০ গ্রাম সোডিয়াম হাইড্রোসালফাইট বা হাইড্রোজ (রাসায়নিক পদার্থ) ব্যবহার করা হয়। এ অপরাধে…

[Read More]

—–
Source: প্রথম আলো RSS


 

Comments are closed. Please check back later.

 
 
 
1