তিন হৃদরোগ বিশেষজ্ঞের অলস সময় পার

অবকাঠামোগত সুবিধা এবং কিছু যন্ত্রপাতির অভাবে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পূর্ণাঙ্গ হৃদরোগ বিভাগ চালু করা যাচ্ছে না। ফলে তিনজন হৃদরোগ বিশেষজ্ঞকে (শৈল্যচিকিৎসক) কার্যত হাসপাতালে অলস সময় কাটাতে হচ্ছে। পাশাপাশি এই অঞ্চলের লোকজন হৃদরোগের চিকিত্সাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
জানা গেছে, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ বিভাগে বর্তমানে এনজিওগ্রাম ছাড়া কোনো জটিল অস্ত্রোপচার করা যায় না। ফলে এ অঞ্চলের বেশির ভাগ রোগী ভারত, সিঙ্গাপুর, ব্যাংককসহ নানা দেশে ছুটছেন। ঢাকার বিভিন্ন হাসপাতালে বছরে প্রায় পাঁচ হাজার হৃদরোগ-সংক্রান্ত জটিল অস্ত্রোপচার হচ্ছে।…

[Read More]

—–
Source: প্রথম আলো RSS


 

Comments are closed. Please check back later.

 
 
 
1