আলোচনার জন্যে ইসরাইলকে বসতি নির্মাণ বন্ধ করতে হবে:ফিলিস্তিনি কর্মকর্তা

ফিলিস্তিনি কর্মকর্তারা বলছেন যে ইসরাইল যদি তার বসতি স্থাপনের কাজ অব্যাহত রাখে তা হলে তারা শান্তি আলোচনা থেকে সরে আসেব।
ফিলিস্তিনি প্রধান আলোচক সায়েব এরেকাত বলেছেন যে শান্তি আলোচনা ভবিষ্যৎ নির্ভর করছে ইসরাইল বসতি নির্মাণের কাজ আবার শুরু করবে কী না,তার উপর । এ ধরণের নির্মাণ কাজের ওপর নিষেধাজ্ঞা ২৬ শে সেপ্টম্বর শেষ হবার কথা।
ইসরাইলী প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতেনইয়াহু জোর দিয়ে বলেছেন যে আলোচনার জন্যে কোন পুর্ব শর্ত থাকতে পারবে না।
উভয় পক্ষ অবশ্য সেপ্টেম্বরের শুরুোত ওয়াশিংটনে এই আলোচনা প্রক্রিয়া শুরু করার ব্যাপারে যুক্তরাস্ট্রের আমন্ত্রণ গ্রহণ করেছে। এতে মিশর ও জর্ডানের নেতারাও অংশ নেবেন।
যুক্তরাস্ট্রের পররাষ্ট্র মন্ত্রী এমন কোন পদক্ষেপ নেয়া থেকে উভয় পক্ষকে  বিরত থাকার অনুরোধ করেছেন যাতে আলোচনায় বিঘ্ন সৃষ্টি হতে পারে। তবে তিনি এটা ও স্বীকার করেন যে অসুবিধের বিষয়টা অগ্রহ্য করা যায় না। হিলারি ক্লিন্টন বলেন
নিঃসন্দেহেই আমরা আরো বাধার সম্মুখীন হবো । শান্তির শত্রুরা আমাদের বিপর্যস্ত করার চেষ্টা চালিয়ে যাবে তবে আমি সকল পক্ষকে ধৈর্য ধরার আহ্বান জানাবো এবং এমন কী কঠিন সময়ের মধ্যেও এগিয়ে যেতে বলবো।
যুক্তরাস্ট্রের কর্মকর্তারা বলছেন যে চূড়ান্ত লক্ষ্য  হচ্ছে একটি পৃথক ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা। তারা আশাবাদি যে এই আলোচনা এক বছরের মধ্যে সম্পন্ন হবে।

[Read More]

—–
Source: VOA News: War and Conflict


 

Comments are closed. Please check back later.

 
 
 
1